
আমি লিখি কারণ লেখা আমার অন্তর্মুখী যাত্রার একটি প্রধান মাধ্যম।
একটি শব্দের বহুমাত্রিক প্রভা আমাকে মন্ত্রমুগ্ধ করে রাখে।
শব্দ কখনও রঙ হয়ে ওঠে, কখনও রেখা—কখনও এক অর্ধেক উচ্চারিত নীরবতা।
কখনও লেখায়, কখনও রেখায়—আমি নিজের ভেতরের নীরব মানচিত্র আঁকার চেষ্টা করি।
সেই মানচিত্রে সময়, স্মৃতি আর মানুষের অনুচ্চারিত মুহূর্ত নিজেদের মতো করে জায়গা খুঁজে নেয়।
প্রকাশিত গ্রন্থ:
তরঙ্গিত সময়ের গল্প।
প্রকাশিতব্য:
উজান কাল।
এই সংকলনের গল্পগুলো সময়, স্মৃতি এবং মানুষের ভেতরের নীরব প্রবাহকে অনুসরণ করে। কোথাও ব্যক্তিগত, কোথাও সামাজিক—কিন্তু সর্বত্রই প্রশ্নের মুখোমুখি দাঁড়ানো মানুষ।

বিশ্বজিৎ চ্যাটার্জী একজন সমসাময়িক ভারতীয় ছোটগল্পকার, কবি ও চিত্রশিল্পী।
অন্য পাতাগুলো দেখুন।
